প্রথম বন্ধু বললো,
'ও আমার থেকে নোট নিয়ে পরীক্ষায় পাস করতো-
এতো দূর ও কীভাবে গেল'!
দ্বিতীয় বন্ধু বললো,
'ও খুব নেশা করতো-
সিগারেট আর মদ ছাড়া ওর চলতো না' |
তৃতীয় বন্ধু বললো,
'ওর চরিত্র ভালো ছিল না-
মেয়েদের সাথে ও খুব খারাপ কাজ করেছে' |
চতুর্থ বন্ধু বললো,
'ও তেলাতে পারতো খুব' |
পঞ্চম বন্ধু বললো,
'ও খুব স্বার্থপর- মা বাবাকে জলে ফেলে রেখে
কেরিয়ার তৈরী করতে চলে গেল' |
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
আমি সব শুনছিলাম সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে,
বললাম, 'মা বাবা ছাড়া ভালো বন্ধু কেউ নয়'!
Comments (5)