জানি বিশ্বাসে ভালবাসা হয়,
আবার অবিশ্বাসে ভালবাসা ভেঙ্গে যায়,
তুমি আমাকে কোনদিন বিশ্বাস করনি,
এরপরেও তোমাকে কিভাবে ভালাবাসা যায়।
বাসবো না ভালো আমি তোমায়,
কিছুনা জানলেও এটুকু জানি-
যেখানে বিশ্বাস নেই সেখানে ভালবাসাও নেই।
যদি কোনদিন বিশ্বাস আসে ফিরে সেদিন ভাববো,
ভালবাসার কথা ততদিন বুকের কোনে লুকিয়ে রাখবো।
Comments (9)