
আমার তো একটি বয়সও ছিলো
ক্রমে-ক্রমে তা বাড়তে ছিলো ।
আমার তো কিছু সময় ছিলো
ধীরে-ধীরে তা কমতে ছিলো ।
অনেক মানুষ বিয়োগ হল
হাসির ভিতর চিন্তা এলো
গল্পগুলো বস্তবতা পেলো
অশ্রুগুলো দীর্ঘশ্বাস হলো
আমার তুমিটা , অন্যের হলো
জোছনা আমার ঘুম হলো
বাতাস আমার ঘাম জুড়ালো
আগুন ,আমার চুলা খুঁজলো
বিকেল আমায় ,বাড়ি যাওয়ার তারাদিলো
থমকে যাওয়া পথ দিলো ।
আমার একটি স্বপ্ন ছিলো___
অপূর্ণতায় ভরা ছিলো !
জীবন আমায় অনেক দিলো,
আমার থেকে অনেক নিলো ।
রচনাকাল:o৯/o২/২০১৬ইং
Comments (10)