প্রতিটি জন্মই একটি মৃত্যুর জন্যে হয় ,
তবুও জন্ম কে নয় মৃত্যুকে ভয়।
মৃত্যু কে কেন এতো ভয়? কিসের ভয় ?
পেলে পুষে যাকে বড় করছো শরীরময়।
অবিরাম মৃত্যুর নগ্ন নৃত্য চলছে,
প্রতিটি মুহূর্ত সে ছিনিয়ে নিচ্ছে।
মৃত্যুর আগমনী বার্তা প্রতিটি প্রসব,
তবুও থামবেনা জন্মের উৎসব।
অবিরাম জন্ম নিবে নব জীবন।
জন্ম নিবে ভেদাভেদ জন্ম নিবে গণ।
যিনি করেছেন সৃষ্টি এ জীবন ,
তিনি কি কভু করেছেন বিভাজন?
জীবনের জন্যে যদি হয় জীবন
জীবন কখনো হবে না মৃত্যুর কারণ।
Comments (10)