পিপাসু বারুদের ন্যায় পিপাসিত তুমি আগুন ফোটাতে,
বেদনার জমিনে আগুন ফুল ছুড়ে দাও ক্রমাগত,
পুড়ে---ছাই---পুড়ে---ছাই
আমার মধ্যেকার বন,জঙ্গল,মানুষ,অমানুষ,আদি-অন্ত।
কীরকম মূর্খ হলে
সন্ত্রাসী প্রেমিকার কাছেই পোড়া মনটাকে সারাতে যাই।
কবিদের দল থেকে সরে এসে বিধর্মী ভাবনায়
তাহারই অপরাধে নিজেকে ডোবাই।
স্বইচ্ছায় প্রশ্রয় দিই আগুন ফোটাতে
ভাবি হয়তো বদলাবে কিংবা শেষ হবে।
অপরিবর্তনীয় পাপকাজ সে বারংবার কোরে যায়
আর আমি একান্ত স্বাক্ষর করি আমার সাথে।
প্রশ্রয় এবং সম্মতি দেয়ার আদেশে
আস্ত একটা মানুষ পোড়াবার দায় আমারও।
নিশ্চিত পাতক
নতুবা ধর্মের কল্যাণে অকল্যাণি হয়ে
সারা অঙ্গে প্রেমিক নামের সিলমোহর মেরেছিলাম।