অরণ্যের এক ফালি রোদ
যখন দিঘীর জল ছুঁলো
আকাশ কোণে একটু হলকা আবেশ
একটু রংচঙে ছটাও ছিল
ওই যে সিঁদুরের আবছা খেলা
ঠিক তার মাঝে আমি
খুব কাছ ঘেঁষে তোমার।
এর মাঝে কি জানি এক ঠুনকো শব্দে
সকালের আভাস এলো
সব সেই আগের মতোন
মাথার উপর সাদা শিলিং
চকচকে সেই সোনালী পাখা
আর আমার বাস্তবে ফেরা।
ক্ষণপ্রভার ক্ষণিক আলোয় ভেসে গেছে আমার মানুষ।
Comments (19)