ঘাস ভিজে যায় এমন করি
কেন সকালবেলা,
ঘাসের আগায় এমন করি
কেন শিশিরমেলা!
ঘাসের উপর চলতে গেলে
পা কেন যায় সরি,
সক্কালবেলা বারিবিন্দু হায়
এল কেমন করি!
বাতাস কেন সকালবেলা
গা কাঁপিয়ে যায়,
শীতলতা কেমন করি যে
দিল ভরি তায়!
ভোরের বেলা কেন লাগে
গায়ে পাতলা কাঁথা,
ঠাণ্ডা বাতাস কেন সহে
সকালবেলা মাথা!
কেন এমন ঘটিতেছে হায়
কারণখানি খুঁজি,
কেন সকালে শীতলতা হায়
বাতাসে যায় মজি!
ও! বুঝেছি এতক্ষণে গো
ছিলাম চোখ বুজি,
কিছুই না তো তেমন কিছু
শরৎ এল বুঝি!
-------------সমাপ্ত------------------
Comments (8)