সুর মিলিয়ে ধর সবাই
মানব প্রেমের গান,
সুরে সুরে সুর মিলিয়ে সবে
সৃজ মিষ্টি তান!
দ্বেষ--হিংসা পায়ে দলি
ধর মিলনের গান,
একতাই সফলতার পথ
ক'রো না কেউ গরল পান!
ত্বরা সবাই এস ছুটে--
নাচতে সবাই হায়
এস,ঐক্যবদ্ধ হতে হবে
বেলা যে বয়ে যায়!
কিসের জাত?কিসের ধর্ম?
এ-সকল কিছুই নাই;
সকল জাতি-ধর্ম সমান
সবাই মোরা সোদর ভাই!
সকল ধর্ম বজায় রাখ
ভুলো না মানবধর্ম,
সবার তরে আমরা সবাই
এটাই মোদের কর্ম!
একই মায়ের কোলে লালিত
মোরা শতকোটি সন্তান,
মা মোদের একটাই সবার
তবে কেন দ্বন্দ্ব,অভিমান?
নতুন করে সাজ সবাই
দেখুক মাতা চেয়ে,
আনন্দের লোরধারা
পড়ুক মায়ের বক্ষ বেয়ে!
ত্বরা ছুটি এস সবাই
সময় খুবই কম হাতে,
নাচ-গাও একতার গান
ওঠো সবাই হরষে মেতে!
বিদ্বেষ ছাড়ি সকল জাতি
ধর্ম আজ এক হও,
চিৎকারিয়া বল মাকে
'তুমি কু-সন্তানের প্রসূতি নও'!
-------------সমাপ্ত---------------
5ই আশ্বিন,1411
Comments (8)