জানি একদিন মরে যাবো,
শুকনো পাতার মত ঝরে যাবো
পৃথিবী নামক এই বৃক্ষ থেকে
একদিন।
তবু বেঁচে থাকার সাধ কভু
হয়না বিলীন।
আহ! কী স্বাদ বেঁচে থাকার
রঙ বেরঙের স্বপ্ন আঁকার।
কভু শোধ হবেনা এই জীবনের ঋণ।

জানি একদিন মরে যাবো,
শুকনো পাতার মত ঝরে যাবো
পৃথিবী নামক এই বৃক্ষ থেকে
একদিন।