তোমার আমার প্রাণের বাঁধন
অপরূপ সুন্দর তুমি, সবুজের সমারোহ ;
বিদেশ বিভূঁইয়ে পাইনা, সে আনন্দ মোহ ;
জীবন ক্লান্তিতে পেয়েছি তোমায়, শান্তির চাদরে;
বটের ছায়ায়,পল্লীর মায়ায়,বকুনি খেয়েছি মায়ের আদরে;
তোমাতে সঁপেছি প্রাণের আলোয়, জীবনের ছবি;
তোমাতে এঁকেছি সবুজের অরণ্যে, দীপ্তিময় রবি;
দেখেছি কত রাখাল ছেলে,ধূলিমাখা শরীরে চলছে;
জীবনের হিসেব কষেনাই কভু, জন্ম থেকে জ্বলছে;
এই দেশ তোমার আমার প্রাণের বাঁধনে ঘিরে
এই দেশ বিশ্বের দুয়ারে সৌরভে গৌরবে ফিরে।
---------------------------------------------------------------
প্রথম প্রকাশঃ ০২/০৬/২০১৭ ইং
ইউ,এ,ই,(দুবাই)
Comments (11)