বৃষ্টি মানে ফেরা,
বৃষ্টি মানে পূরণ;
যে ছিল তার ফিরে আসার
তৃপ্তি বিচ্ছুরণ।
বৃষ্টি মানে মনের কোণে
প্রবলতার ভয়,
ঘর বাইরের সীমারেখা
কাঁপায় দুঃসময়।
বৃষ্টি মানে তীব্র কন্ঠ
বৃষ্টি তোমার শাসন,
কি মানুষ যে এই তুমুলে
বেরিয়ে যাচ্ছ এখন?
বৃষ্টি মানে ঝুলতে থাকা সেতু
তার নীচে সেই অবাক করা জল,
বৃষ্টি মানে চিরদিনের রূপালী টলমল!
Comments (6)