ভালোবাসি তোমায়
তাই ভাবনাটা আর নেইতো আমার মত
কেমন করে সে হয়ে যায়
তোমার কথা মনের মাঝে অবিরত।
যখন আমি তাকাই পথের দিকে
নীলশাড়ি আর লাল ফোটাতে তোমায় দেখে
আমার আর ফেরে না দৃষ্টি।
বর্ণালীর ঐ কোমল অঙ্গে স্বচ্ছ ফোঁটার বৃষ্টি
বলে, “আমায় চিনেছো কী?
আমি তোমার মনের কথা হৃদয় ব্যথার সৃষ্টি!”
Comments (13)