কীভাবে আজ লিখব তোমার কথা?
যখন মনে পড়ে তোমার নয়ন
দেখি আমি সজনে গাছের ব্যথা
চেয়ে আছে ভোরের আলোর পানে।
দিন যদি হয় ভালো, কপাল ভালো হবে,
বনলতার পরশ-ছায়ার মায়া
জড়িয়ে তোমায় রবে, আকাশখানি ছেঁকে
দিগন্তের সিড়ি বেয়ে স্বপ্নমাখা হাসি তোমার
স্বর্গলোকে ইন্দ্রসভায় তুলবে নুপুরধ্বনি।
তখন সাঁঝ গগনের কাজল মেখে চোখে
কাঁপিয়ে দিও অন্ধ রাতের ছন্দে বোনা
নীহারিকা, ভুলে যাওয়া বেদন সুখে।
Comments (11)