বৃষ্টি ফোঁটায় মনের কথা সাঁঝের তারা · Poems · 2018-01-28 · 656 views যে ধারাতে ধরাটি হয় আলো সেই ধারাটি আজকে টলোমলো তোমার চোখে, ধুয়ে মুছে দিলো মান-অভিমান মনের সকল কালো। মুক্তা হয়ে ঝিনুকেতে লুকায় ছুঁয়ে থাকে সিন্ধুগভীর হৃদয়, বৃষ্টি ফোঁটায় মনের কথা ঢালে তোমার কানের দুল হয়ে সে দোলে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)