ছিল না কথা কোন একদিন ভোরে
শিশির পড়িবে ঝরিয়া
ধানের শীষের ’পরে।
ছিল না কথা এইখানে নদী তীরে
একখানি ঘরে বসিবে চখাচখির মেলা
চাতক পাখি উড়িবে আকাশে
চাতকির ছায়া পড়িবে আমার গায়,
কোমল নরম ভালোবাসা তার
সারাটি জীবন আমাকে রহিবে ঘিরে,
জীবনের মূল্য খুঁজিতে
ছুটিবে না পথিক আর পর্বতে অথবা বনান্তরে।
ছিল না কথা দেখা হবে এই বেলা -
তবু হল দেখা শান্ত নিবিড় সৌম্য সন্ধ্যায়,
চিরসখী চিরসখা!
মায়াময় ছায়াশীতল দুই জোড়া আঁখির ভিতর
জগৎ আজিকে করিছে খেলা
Comments (8)