উতাল হাওয়া কাশের বনে
হৃদয় মাতাল গানে গানে
মন মেতেছে
প্রাণ জেগেছে
উড়ে বেড়ায় খুশির বানে।
মেঘের ভেলায় সাদা উড়ে
শরৎ আকাশ বেড়ায় ঘুরে
প্রাণের কথা
হৃদয় ব্যথা
যায় ছড়িয়ে দুরে দূরে।
সাত সাগর আর তের নদী
ফেনায় ফেনায় ভাসলো যদি,
কাশের বনের
মনের ভিতর
জাগছে স্বপন নিরবধি।
Comments (5)