যখন আমি কিছু চাই পাই বা না পাই
চাওয়ার হাওয়ায় ভেসে ভেসে মনকে আমি উড়াই।
না থাক আমার চাওয়ার মানে
আছে কি নাই কেই বা জানে
গোপন পথে অন্ধকারে কে ছুটেছে আলোর পানে
কি হবে তা আমার জেনে,
আমি শুধুই চাই, চেয়ে চেয়ে মনকে আমি উড়াই।
চাইব আমি ইচ্ছা যাহা
আকাশ কুসুম হোক না তাহা
আপন মনে খুশী বানে মনকে আমি সাগর দোলার ঢেউয়ে ভাসাই।
যখন আমি কিছু চাই পাই বা না পাই
চাওয়ার হাওয়ায় ভেসে ভেসে মনকে আমি উড়াই।
Comments (6)