কোন স্বপনের আশায় সাঁঝের তারা · Poems · 2017-11-08 · 921 views ভোরের পাখী চলে ঊড়ে ডানা মেলে দূরের ডাকে মুক্ত পাখায়, কোন স্বপনের আশায় আশায় কিসের নেশায় শূন্য আকাশ তাকে ভুলায়। কোথায় গিয়ে নামবে সে কোন পথের বাঁকে খালের পাড়ে কাহার আঙ্গিনায়, অপেক্ষাতে সেথায় কী তার মনের সুজন একটি দিনের ক্ষণিক খেলায়? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)