আকাশ জুড়ে মেঘে মেঘে
স্বপ্ন তুমি ভাসাও
শরৎ দিনে কাশের বনে
মায়া রেখে পালাও।

কোথা হতে আসো তুমি
কোথা তোমার বাড়ি,
তোমার সাথে স্বপ্ন রথে
আমিও দেব পাড়ি।