কিছু কথা ছিল বলার। দেখা হলে ভ্ললে গিয়ে
বলা হোলো না আর, তারা মেঘের পালে ভেসে গেলো,
আবার আসবে ফিরে আগামী শ্রাবণে ঝর ঝর ধারায়।
তখন কি আর তুমি থাকবে এখানে? উদাসী মনে
তোমার নূপুরের রুনুঝুনু থেমে যাবে শীতল হেমন্তে,
চলে যাবে দূরান্তে অন্য কোথাও নতুন শিকারের সন্ধানে।
আমি থাকব বসে। তোমার আশায়? জানিনে ...
আবার যদি তুমি আস এই পথে, হয়ত আমাকে দেখবে
অন্য কারো সাথে, অন্য কোন ফুলবনে --
দূর থেকে দেখে ফিরে যাবে বেদনার অভিমানে?
দিই নি তো কথা, আমি চেয়ে রব তোমার পথপানে,
তবু কি তুমি আসবে ফিরে আমার এ অন্ধকার অঙ্গনে?
Comments (14)