ফুটিল বনের ফুল। দুলিতে দুলিতে মাটির
কানের কাছে আসিয়া বলে, মাগো, ছিলেম কোথায়
এতদিন, তোমার কোন হৃদয়ের কোণে? স্বপ্নমাখা শ্রাবণে
আজ ফুটিলাম, এলাম তোমার ফুলবনে।