কেমন করে ভুলি তাহার কথা
সাগর জলে ঢেউয়ের ছলে
দিয়েছিল ধূয়ে আমার হৃদয় ব্যথা,
যখন আমি চেয়েছিলাম তাহার মুখের পানে
তাহার চোখের তারা ছড়িয়েছিল আলো আমার গগনে,
বলেছিল, তোমার তরে থাকবে না আর
কোন আঁধার এই ভূবনে, রাতের প্রদীপ
দিলাম জ্বেলে সন্ধ্যা ধ্রুবতারা,
তুমি আর কখনো হবে না পথহারা।
আমি রইব তোমার সনে, তোমার মনে
দিলাম এঁকে স্বপ্ন-আশায় অমর মধুরতা।
Comments (10)