যখন আঙিনা তার মাড়াও সাঁঝের তারা · Poems · 2017-09-30 · 702 views শরৎ আকাশে তুমি হেসে ভেসে চলে যাও কোন সুদুরের দেশে কাকে খুঁজে বেড়াও সাদা-কালোয় হাল্কা আলোয় তুলে পালের নাও। আমার মনে তোমার ছায়ার ছোয়া লাগে পুলকেতে ভাবনা আমার সপ্ত রঙে রাগে, আমার কথা বলো তাকে যখন আঙিনা তার মাড়াও। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)