এখনো পৃথিবী কেন রয়েছে ঢাকা আঁধারে,
এখনো কেন হতাশা-বঞ্চণা আসে বারে বারে,
এখনো কেন সকলের জাগিল না চেতনা?
দিকে দিকে এখনো কেন উদ্ধত শক্তির পদচারণা,
কেন এখনো রয় ক্ষুধার্ত, কাঁদে মানব আত্মা,
নিঃপীড়িত কেন জীবনের চেতনা সত্ত্বা?
যে আসে ক্ষমতায়, সেই বলে যায় আসিছে সুদিন,
ভয় নেই কারো, ঘুচাবো আমি সকলের দূর্দিন।
আসলে হয় যে উল্টো তার, সকলে ভরে নিজ থলি
যতক্ষণ পারে, তারপর পলায়ন দিয়ে পিছনের গলি।
সহজ সরল মানুষ প্রতারিত বারবার, অতি বোকা তাই,
দ্যাখে, বোঝে - তবু সহ্য করে, কোন কি উপায় নাই?
Comments (7)