দিবসের শেষে সবারে ডাকিয়া কহিল রবি,
পেও না ভয়, আমি রেখে যাব আমার হৃদয়
জ্বালায়ে মাটির প্রদীপ শিখায়, দিবে সে আলো
সারা রাত ধরি তোমাদের সাথে রবে আগামী
ভোরের প্রেরণায়। আমার ছায়া দেখিবে
চাঁদের জোছনায়, লাবন্যময়ী সুকোমল দীপ্তি তার
আনিবে নিদ্রা স্বপ্নময়। আগামী প্রভাতে
বিশ্বকাজে আবার জাগিবে সকলে
আমার সাথে ঊষার মোহনীয় মায়ায়!