প্রিয় কবি বলেছেন-
- কৌশিক পাল
প্রিয় কবি বলেছেন-
ফুল ফুটক না ফুটুক, আজ বসন্ত।
আজ আমি বলছি-
যুক্তি থাকুক না থাকুক, আমরা বুদ্ধিজীবী।
কবিতা হোক না হোক, আমরা কবি।
প্রেম করি না করি, আমরা দেশপ্রেমী।
প্রাণ থাকুক না থাকুক, আমরা প্রাণী।
ঘুষ পেলাম না পেলাম, আমরা খুশ।
হুষ থাকুক না থাকুক, আমরা মানুষ।
সূর্যোদয় হোক না হোক, আমাদের দিনান্ত।
ঘুম আসুক না আসুক, আমরা ঘুমন্ত।
তারিখ : ২১/০১/২০১৭, ০৫:৪৫ মি:
Comments (8)