ইদানীং আমার কষ্টগুলো
-কামরুজ্জামান সাদ


ইদানীং আমার কষ্টগুলো,
বাস করছে একা।
তোমার খোঁজে ছুটছে তবে,
পাচ্ছে না যে দেখা।
ইদানীং আমার কষ্টগুলো,
গভীর রাতে ফেরে।
যেদিন থেকে তুমি নেই পাশে,
আমাকে গেছো ছেড়ে।
ইদানীং আমার কষ্টগুলো,
ব্যস্ত তোমায় খুঁজে।
অশ্রু ঝরে অবিরত আর,
চোখটি আসে বুজে।