তুমি আমার নব চেতনা
নব উদ্যমে বাঁচার উন্মাদনা।
তুমি দৃষ্টির অপলক সৃষ্টি
সময়ের আরক্তিম ঝড়ে পড়া বৃষ্টি ।
তুমি গগন ধরার সুনিবিড় প্রেমময় আলীঙ্গন
সুবাসিত সৌরভের সুমিষ্ট সুঘ্রাণ।
তুমি মুসাফিরের আকুন্ঠ তৃষ্ণার জল
ক্রমান্বয়ে সুশীতল কামনাক্লিষ্ট বল।
তুমি আমার সাঁঝের মায়া
সকালের শিশির স্নাত কায়া,
দুপুরের তপ্ত রৌদ্রের অনাকাংক্ষিত ছায়া।
তুমি আমার শত জনমের ললাট লিখন
দৃষ্টির অগোচরে হারিয়ে যাওয়া স্বপ্নময় স্বপন।
Comments (7)