(ক)
রাস্তা বড়ই পিচ্ছিল হেঁ হেঁ
টিকে থাকতেই অবস্থান বদল মশাই
না হলে আদর্শ আমার... বাবা
সেসব আমার... হুঁহুঁ...
                        ইতি--
                সভ‍্য যত ইঁদুর

(খ)
মুখে মুখে তর্ক করে বোকারা
দেবদূতেরা ছড়ি ঘোরায়,
কাটা ঘা'য়ে নুনের ছিটে দেয় কেউ
পাগল যারা-- পদ‍্য বানায়।