আশাধারী লখিন্দরের ভেলা
==========================@@@
আত্মা থেকে আত্মার দূরত্বের বর্ধমান ক্ষেতে
দিনে দিনে মাকালের রূপ নেয় সখ্যতা।
গো-মূত্র মিশ্রিত দুধে যতনে রোপলেও গর্ব
উপযোগের সূচক ক্ষণিকও হয় না উর্ধ্বমূখী।
সয়েই জিঁইয়ে রেখেছে/রাখবে আলো-আঁধার
স্ব-স্বভাবে এই ধরণীকে, অনন্তকাল।
তবে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে
কি হবে জানি না,
শুধু এ’টুকু নিশ্চিতই বলতে পারি -
যতোই থাকুক চরাচরে বেঁচে বিশ্বাস
কখনোই দেখা যাবে না ফের জলধির বুকে
সাপে কাটলেও,
পতিব্রতা বেহুলাকে নিয়ে ভেসে চলেছে
অবশেষে কোন ‘আশাধারী লখিন্দরের ভেলা!’
Comments (4)
Only registered members can comment. Log in