রাজ্যে এখন লকডাউন
চলছে গাড়ি সব,
ঘুরছে মানুষ চারিদিকে
করছে কলরব ৷
দূরত্ব মাস্ক শিঁকেয়
তুলে দিয়েছে যে তারা,
আবার যখন আসবে
ভাইরাস ভুগবে তখন তারা ৷
মানুষ হল অবুঝ প্রানী
সব জেনেও করছে ভুল,
হাসপাতালে বেড না পেলে
পাবে না তারা কোনো কূল ৷
তাই বলি সময় আছে
হও তোমরা সাবধান,
তোমরা সাবধান হলে হবে
সব সমস্যার সমাধান ৷
Comments (4)