রোবটের দম্ভ
খুব বেশী প্রেম ভালোবাসা থাকা কী প্রয়োজন
না মোটেও না
তবে যেটুকু থাকুক সবটা যেনো সত্য হয়
বিশ্বাস আর সততার জায়গা হয়।
অল্প একটুকু ভালোবাসা থাকুক
তবে তা যেনো চিরস্থায়ী হয় চিরঅম্লান হয়
হুট করে এসে বেশী বেশী ভালোবেসে
আবার হুট করে চলে যাওয়া সমীচীন নয় ।
আসুক ধীরে কিংবা দেরিতে
তবে জড়িয়ে থাকুক জীবনে হতে জীবনে
জেসমিন কিংবা বেলী ফুল হয়ে এসে
শুভ্রতায় শুভ্র হোক জীবন কানন
হাসনাহেনার মত গন্ধ হয়ে ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে ।
আজকাল রোবটসম ভালোবাসা পালায় না বলে দম্ভ করে অবশেষে ছুড়ে ফেলে পালিয়েই যায়।
Comments (9)