তুমি এসে আজ চলে যাবে জানি
আছে যে তোমার কাজ;
তোমারে দেখিয়া হয়েছি নীরব
স্তব্ধ রয়েছি আজ!
তোমাতে চাহিয়া তোমাকে দেখিয়া
মুখ ঢাকি লজ্জায়;
শুধু ভাবি প্রিয়, সেদিন আসোনি
এ বাসর সজ্জায়!