আজ যে বড়ো মন মেতেছে
তোমায় দেখতে চাই;
বর্ষা মেঘের আঁচল টেনে
প্রিয় তোমাকে সাজাই।
তুমি যে আছ দূরের দেশে
চিলেকোঠা গুপ্ত ঘরে;
আজ এমন বাদল দিনে
শুধু স্মৃতি মনে পড়ে।
-----