কালোমেঘ এসেছিল দূরে
আমি বুঝতে পারিনি;
মুক্তবৃষ্টি নেমেছিল কাছে
আমি দেখতে পারিনি।
তুমি এসেছিলে সুরে সুরে
আমি তা বুঝেছিলাম;
আমার নিদ্রাটি কেড়েছিলে
তাও যে জেনেছিলাম।
    ====