ওই যে দূরে নেমেছে সাঁঝ-
থেমেছে সকল কাজ;
দিগন্তের ওই পরপারে-
রয়েছে মনের সাজ।
কত কথা সবুজ পাতায়-
নীরবেতে হবে লেখা;
পাখির দলের ব্যাকুলতা
আমাকে করেছে একা।
       ------