শীত-বেলায় গান করেছ-
আকাশে তুলিয়া হাত;
ওহে বাউল মরমি তুমি-
তোমাতেই প্রণিপাত।
সাঁঝের ক্ষণে বনবীথি যে-
উঠিছে বড়োই মেতে-
তোমারে দেখিছে সবাই যে-
খুশি ভরা এ সন্ধ্যাতে।
      ------