জলকণা নহে তুমি প্রিয়ে-
তুমি মোর জলধারা;
তোমার দৃষ্টি পাবার আশে-
আমি হই মনোহরা।
পথ ভুলে জানি, কোন কালে-
তুমি যে দিয়েছ দেখা;
তুমি আমার ভাবনা সাথি-
তোমাতেই কাব্য লেখা।
     -----