বিরহ-ব্যথা আমার সাথি-
সহিতে পারিনা আর;
আমার মনের সুপ্ত ঘরে-
আসন পেতেছি কার?
বিরহ ভুলে এই মনেতে-
আসিবে আবার সুখ!
সেই আনন্দে তোমার সনে-
কেঁদে যে ভাসাব বুক।
     -----