তোমাদের লজ্জাহীনতা
সাইয়িদ রফিকুল হক

তোমাদের এসব নীচতা
তোমাদের এসব শঠতা
আর তোমাদের যাবতীয়
উলঙ্গ লজ্জাহীনতা
আমাদের সকলের যেন
হৃদয় ভেঙে দিয়েছে আজ।
তোমাদের মুখ দেখতেও
লজ্জা লাগে ভীষণভাবে!
সকল-মনে লজ্জা আছে
শুধু তোমরাই লাজহীন!
আজ তোমাদের যাবতীয়
ভদ্রতার মুখোশে ধস!
খুলে গেছে তোমাদের সব।
তোমাদের সকল নীচতা
তোমাদের সকল শঠতা
একদিন কাল হবে জেনো।


সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০২১