যুগটা এখন কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
যুগটা এখন কেমন যেন
সবার গলায় ঢোল,
গায়গতরে মাংস আছে
ভিতরটা যে খোল!
সবাই এখন চাচ্ছে বেশি
রূপ দেখাতে নিজের,
মাটির উপর গাছটা দেখি
মূল্য নাই যে বীজের!
কথা বলার মানুষ বেশি
কাজের লোক যে কম,
সত্যকথা বললে আবার
হাজির হচ্ছে যম!
মিথ্যা বললে বন্ধু জোটে
আরও জোটে টাকা,
সত্যকথায় ভাত জোটে না
পকেট থাকে ফাঁকা!
যুগটা এখন কেমন যেন
কোথাও নাইরে শান্তি,
সবখানে যে শাস্ত্রবাজে
ছড়ায় শুধু ভ্রান্তি।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২১
মন্তব্য (5)