বাদ্য বাজে দূরের বনে
সাইয়িদ রফিকুল হক

বাদ্য বাজে দূরের বনে
চলো শুনি সংগোপনে।
লোকালয়ের ভিড়টা ঠেলে
উড়ে চলি ডানা মেলে!
সবুজবনে যাবো মিশে,
থাকবে তবু পথের দিশে!
পাখির মতো পাখনা পেলে,
উড়বো শুধু ডানা মেলে।
দালানকোঠার শহর ছেড়ে,
মুক্তমনে উঠবো বেড়ে।
একটা দুটো চাই যে পাখা,
দেখবো গ্রাম সবুজমাখা।
বাদ্য বাজে দূরের বনে,
ছুটবো এবার আপনমনে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১২/২০১৬