সীমিত আকারে স্বপন রোজারিও (মাইকেল) · কবিতা · 2021-05-24 · 394 ভিউ পড়ে গেলাম আমরা সবে সীমিত আকারের জালে, আসনের অর্ধেক যাত্রীতে রেলগাড়ী যে চলে। অফিস বলো, আদালত বলো, চলে অর্ধেক লোকে, সীমিত আকারে চলছে বাস, কষ্টের পাহাড় বুকে। অনুষ্ঠানাদি চলছে আবার তা ও সীমিত আকারে, করোনার সাবধান বাণী পড়ে মনে বারে বারে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)