কথায় বলে-
পুরনো চাল ভাতে বাড়ে।

যদি একটা চাল থেকে দুটো চাল হতো,
তাহলে ভাতের অভাব এই দুনিয়ায় আর থাকতো না।

অভিজ্ঞতার মূল্য নিঃসন্দেহে বেশি।
কিন্তু যতই মানুষ অভিজ্ঞ হয়,
ততই সে অনভিজ্ঞের ভাত কাড়ার
নতুন নতুন ফন্দি আঁটে।

পুরনো চাল ভাতে বাড়ে কই?
পুরনো চাল ভাতের অভাব বাড়ায়!