সময়ের সাথে মিশতে হবে, একেবারে খাপে খাপ।
দিনকাল আর ভালো নয়, বেজায় খারাপ।
ভালো মানুষের ঠাঁই নেই, ঠাঁই নেই আর।
বিবেকের আলোকে দিচ্ছে ঢেকে আধুনিকতার সংকীর্ণ অন্ধকার।
নিঃস্ব আগুনে তেপান্তরের মাঠ করছে ধূ ধূ, নেই কলরব-------
তাই বলছিলাম, 'দেখো স্বপ্ন কিন্তু করো বাস্তব'।