যত আবদার তার কাছে,
যত অধিকার তার ওপর,
যত অভিযোগ তার প্রতি...
কারণ সে সব থেকে আপন এই পৃথিবীতে।
নাড়ির টানে সূর্য ওঠে,
নাড়ির টানে সূর্য অস্ত যায়।
সব সত্য সেই সুতোতে সাজানো
যা জুড়ে দেয় মায়ের সাথে সন্তানের অস্তিত্ব।
একই অস্তিত্বে দুটি মানুষ-
ভিন্ন দেহ কিন্তু এক স্পন্দন।
এই একটি সম্পর্ক মিথ্যে নয়-
মিথ্যে হতে পারে আর সব কিছু।
এই একটি আলো মিটিয়ে দেয়
শতাব্দীর অজেয় অন্ধকার।
এই একটি বিন্দু সঞ্জীবনী সুধা-
মায়ের কোল থেকে সন্তানকে যমেও কাড়তে পারে না।
এই একটি শক্তি
যা সর্বজনীন দূর্গা শক্তি।
সব থেকে বেশী মনোমালিন্য তারই সাথে
কারণ সে আমার মনের ভিতরেই আরেকটা মন।
মন্তব্য (6)