বাচ্চাটাকে দেখি ধুলো মেখে বসে আছে |
ওর মা বাবা গর্ত খুঁড়ে রোজ কী সব কাজ করে-
শ্রমিকের কাজ...ও ধুলো মাখে
আর বসে বসে দেখে |
ধুলো হাতে নিয়ে ও ফুঁ দেয় |
ধুলো জিভে ঠেকায় |
ধুলো ছুঁড়ে মারে সূর্যের দিকে |
ধুলোতে আঁকিবুকি করে |
এটাই ওর শৈশব...
ওর ধুলোয় জন্ম, ধুলোয় বেড়ে ওঠা,
ধুলোয় পথ চলা, ধুলোয় মিলিয়ে যাওয়া...
আমি রোজ দেখি বাচ্চাটাকে-
মায়া হয় কিন্তু কী করবো?
ধুলো মাখা পরিকাঠামোটা বদলাতে যে পারি না!
মন্তব্য (7)