একটি বাঘিনী বন জঙ্গল ছেড়ে চলে আসে লোকালয়ে
বাঘের মতো বীর রাজাকে পরখ করবে বলে!
তাঁর কর্মচারী ছুটে আসে চিৎকার শুনে-
বলবান লেঠেলের নিশানা ভুল হয় না কখনও:
লাঠির গায়ে লেগে থাকে হিংসকের রক্ত!
এর পরিণাম কী হল?
আলোর রোশনাই এসে রাজার কৃতজ্ঞতাবোধ
মুছে দেয় চিরতরে তাঁর বিবেক থেকে!
কর্মচারীর স্ত্রী ছিলেন ক্ষমতালিপ্সু ...
রাজার ঘর এখন তাঁর আলোয় আলোকিত |
মৃত বাঘিনীর কবরের পশে ব্যর্থ বাঘ শীত ঘুমে আচ্ছন্ন!
লাঠির গায়ে লেগে থাকে হিংসকের রক্ত...
মন্তব্য (5)