গায়ে আমার শ্মশানের উত্তাপ উষ্ণতা !
শুয়ে আছি কাঠ হয়ে যেন কাঠেরই পুতুল-
সাড় নেই মনে, প্রাণ নেই স্পন্দনে, আকণ্ঠ জড়তা...

পুকুরে ভাসে পুষ্পাঞ্জলির শুকনো ফুল |
বহমান নদী হঠাৎ হারায় স্রোত |
ঢেউহীন, তাই স্তব্ধ হয়ে মুখ ফেরায় আজ জীবন সমুদ্রের উপকূল...