বৃষ্টি ঝরে বৃষ্টি
আহা কি রঙিন!
জলকাদায় খেলাধুলায়
ছেলে পেলের দিন;
মনের ইচ্ছাই পারি না আর
শৈশব কৈশোর হতে
বৃষ্টির খেলা দেখে
চোখ ভেজার দিন;
বৃষ্টি ঝরে বৃষ্টি
আহা কি রঙিন!
মাঠভিটার দুবলা ঘাসে
ভালোবাসার বৃষ্টি মিশে
খুব ছুটে যেতে ইচ্ছা হয়
পারি না বেদনায় কথা কয়
এই জানালার ফাঁকে
অঝোর বৃষ্টি ঝরার দিন;
ঐ ছেলে পেলে মনে পরে
স্মৃতিমুখর বৃষ্টি ভেজার দিন।
২৯-৯-২৪
মন্তব্য (8)